বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ জানুয়ারি ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

সোমবার (২২ জানুয়ারি) সকালে মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিক, পুলিশ ও এলাকাবাসী জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কোকলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা প্রতিষ্ঠানটির গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় কারখানার ভেতরে অবস্থান করা স্টাফ ও শ্রমিকরা বাইরে অবস্থান করা শ্রমিকদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে বাইরের শ্রমিক ও কারখানার ভেতরের শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটে।

এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার বাংলানিউজকে জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানা ভাঙচুরের চেষ্টা করেন এবং মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০