বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ‘চোরাকারবারী গডফাদার’ নাসির গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত পথে সোনা, অস্ত্র ও মাদক চোরাচালান সিন্ডিকেটের প্রধান নাসির উদ্দিন ওরফে গোল্ড নাসিরকে ৬টি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর যশোর ক‍্যাম্পের একটি দল যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে। এসময় কুখ্যাত গোল্ড নাসিরের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৩টি রিভলবার ও ১৯রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

দীর্ঘদিন ধরে যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত পথ ব্যবহার করে নাসির উদ্দিন ও তার সাঙ্গ-পাঙ্গরা দেশ থেকে বিপুল পরিমাণ মূল্যবান স্বর্ণের বার ভারতে পাচার করে আসছিলো। অপরদিকে নাসির উদ্দিনের সিন্ডিকেটের সদস্যরা ভারত থেকে চোরাচালানের মাধ্যমে অস্ত্র ও মাদক এনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। বিজিবি এবং পুলিশ বহুবার নাসির উদ্দিনের চোরাচালান সিন্ডিকেটের স্বর্ণের বার, অস্ত্র ও মাদক আটক করলেও তাকে গ্রেফতার করতে পারেনি। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য র‌্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় র‌্যাব সদস্যরা কুখ্যাত সোনা চোরাকারবারী নাসির উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। চোরাচালান সিন্ডিকেটের প্রধান নাসির উদ্দিনের বিরুদ্ধে ১টি হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারকৃত নাসির উদ্দিন যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামের মৃত বুদো সর্দারের ছেলে।

নাসির উদ্দিনকে শার্শা থানায় হস্তান্তর পূর্বক অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!