বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ মার্চ ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের সোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের সোয়ালিয়া খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সু্ইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের আওতায় খালটি পুনঃখনন শুরু হয়।

খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ১০নং আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।

সহকারী শিক্ষক এম. মঈনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন লিজ দেওয়া খালগুলো দ্রুত অবমুক্ত করা হবে বলে আশ্বাস প্রদান করেন এবং জনস্বার্থে সংশ্লিষ্ট আরও ২টি খাল পুনঃখননের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন।
এসময় শুভেচ্ছা বক্তব্যে স্বরন কুমার চৌহান বলেন, উপকূলীয় অঞ্চলে খাল পুনঃখনন এর মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ, এলাকার জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, এক ফসলি জমি থেকে দুই বা ততোধিক ফসলে রূপান্তর, ফসল ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি এলাকার মানুষের বিশেষ করে কৃষক ও মৎসজীবীদের জীবিকায়নে ইতিবাচক পরিবর্তন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

১০

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১২

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১৩

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৪

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৬

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৭

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৮

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৯

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

২০
error: Content is protected !!