বাংলাদেশ, শনিবার, ০২ মে ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৩ জুন ২০২৪, ১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু সংকটে নিপতিত সাতক্ষীরায় বাসযোগ্য ও পরিকল্পিত নগর গড়ে তোলার আহবান

ডেস্ক রিপোর্ট: জলবায়ু সংকটে নিপতিত সাতক্ষীরায় বাসযোগ্য ও পরিকল্পিত নগর গড়ে তোলার আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

তারা বলেন, সাতক্ষীরা শহরে নেই পর্যাপ্ত জলাভূমি, গাছপালা, উদ্যান ও পার্ক। যতটুকু আছে তাও ভরাট, দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে। ফলে বিলীন হতে বসেছে এখানকার প্রাণবৈচিত্র্য। সেই সাথে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাড়ছে বায়ু দূষণ। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করা না গেলে সাতক্ষীরা শহর তার বাসযোগ্যতা হারাবে।

বৃহস্পতিবার (১৩ জুন) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘সাতক্ষীরা শহরে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সংকট সমাধানের উপায়’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও জলাধার রক্ষার বিকল্প নেই। কিন্তু আইন প্রয়োগ করেও পুকুর জলাশয় ভরাট বন্ধ করা যাচ্ছে না। সাতক্ষীরা পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না রেখেই ঘেরে মৎস্য চাষ করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে একটা দীর্ঘসময় পৌর এলাকার বেশ কিছু এলাকা জলাবদ্ধ থাকে। শহরের মধ্যদিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খাল দখল দূষণ ও পরিকল্পিতভাবে খননের অভাবে পানি নিষ্কাশনের ক্ষমতা হারিয়ে ফেলেছে।

সংলাপে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

সংলাপে ধারণাপত্র পাঠ করেন বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান।

বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সনাক-সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মিজানুর রহমান, এম কামরুজ্জামান, গোলাম সরোয়ার, আসাদুজ্জামান আসাদ, আহসান রাজীব, গীতিকার মোকাম আলী খান, উদীচীর শেখ সিদ্দিকুর রহমান, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, অধ্যাপক ইদ্রিস আলী, সাতক্ষীরা পৌর কাউন্সিলর শেখ মারুফ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর অনিমা রানী ও নুরজাহান নুরী, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের মুশফিকুর রহিম ও তামান্না পারভীন, প্রথম আলো বন্ধু সভার সভাপতি কর্ন বিশ^াস কেডি, বিপ্লব হোসেন প্রমুখ।

সংলাপে তাপদাহ কমানো ও সকল প্রাণের জন্য পরিকল্পিত শহর গড়ে তুলতে সরকারিভাবে অন্তত ২০ ভাগ বনভূমি এবং ১৫ ভাগ জলাভূমি রক্ষা করা, বিনোদনের জন্য পর্যাপ্ত পার্ক, উদ্যান এবং খেলার মাঠের ব্যবস্থা করা, শহরের দরিদ্র জনগোষ্ঠী ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে স্থানান্তরিত মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন, পয়ঃনিষ্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, শহরে পথচারীদের হাঁটার জন্য ফুটপাত ও বাইসাইকেল লেন তৈরির উদ্যোগ গ্রহণ, শহরের দরিদ্র মানুষের জন্য আবাসন বা সামাজিক আবাসন নিশ্চিতকরণ, দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি হাসপাতাল/চিকিৎসা কেন্দ্র থেকে বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, যুবদের বিশেষ করে নারীদের জন্য আয়বর্ধনমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুবিধা নিশ্চিতকরণ, উন্নয়ন পরিকল্পনায় সকল শ্রেণী পেশার মানুষের মতামত গ্রহণ ও পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান, জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব নগর তৈরীর জন্য স্থানীয় যুব সমাজের অংশগ্রহণ বৃদ্ধিকরণ, অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ বন্ধ করা, অবকাঠামো তৈরীতে পোড়া ইট ও গ্লাসের ব্যবহার কমিয়ে পরিবেশসম্মত ব্লক ও পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করা, বায়ুদূষণ, শব্দদূষণ, পানি দূষণ, তাপদাহসহ ক্রমবর্ধমান পরিবেশগত বিপর্যয়, বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য শহরে পর্যাপ্ত বৃক্ষরোপণ, পুকুর, খাল ও ডোবা খনন, জলাধার তৈরী ও নগরের জলাভূমিকে দখলমুক্ত ও রক্ষার জন্য উদ্যোগ গ্রহণ, পরিবেশ বান্ধব সবুজ জ্বালানির ব্যবহার নিশ্চিতকরণণের সুপারিশ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআইডি সংশোধন: ঢাকায় ডেকে চরম ভোগান্তিতে ফেলেছে ইসি

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিসি সম্মেলনে উঠছে যে সব প্রস্তাব

সিলেটের যোগাযোগ-স্বাস্থ্যখাত নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

বেড়িবাঁধে ব্যবহৃত জিও ব্যাগ চুরি ঠেকাতে শ্যামনগরে মানববন্ধন

কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা, ১২ বাংলাদেশি গ্রেপ্তার

শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

১০

সাতক্ষীরার উন্নয়নে ১৬ দফা দাবিতে ঢাকায় তরুণদের মানববন্ধন

১১

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

১২

ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

১৩

নির্মাণ শ্রমিক ও রঙ পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

১৪

ফার্নিচার ও রঙ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

১৫

ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের র‌্যালি, আলোচনা ও অর্থ বিতরণ

১৬

ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

১৭

পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন

১৮

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ

১৯

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মীরগাং ও গনেশপুর প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705