বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১ এপ্রিল ২০২৪, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আল-শিফা হাসপাতাল এখন ধ্বংসস্তূপ

আন্তর্জাতিক ডেস্ক: বেশ কিছুদিন ধরে গাজার আল-শিফা হাসপাতালে অভিযানের পর আজ সোমবার সেখান থেকে ট্যাংক, সাঁজোয়া যানসহ সেনাসদস্যদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। কিন্তু ওই এলাকার বাসিন্দারা বলছেন, আল-শিফা হাসপাতালটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে জীবনের সব অনুভূতি ধ্বংস করে দিয়েছে তারা।

ওই এলাকার বাসিন্দা মোহাম্মেদ মাহদি বলেন, হাসপাতালের বেশ কিছু ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের মরদেহ হাসপাতাল প্রাঙ্গণে পড়ে ছিল।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আল-শিফা হাসপাতালের ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থান পুড়ে কালো হয়েছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কংক্রিটের আস্তরণ। অন্ধকার করিডরে পড়ে রয়েছেন কয়েকজন রোগী।

হাসপাতাল এলাকার আরেক বাসিন্দা ইয়াহিয়া আবু ইউসুফ বলেন, ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর অনেক রোগীকে পাশের আহলি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সেখানে এখনো রোগী, চিকিৎসক ও আশ্রয়হীন মানুষ রয়েছেন। আল-শিফা প্রাঙ্গণে যে কবরস্থান তৈরি করা হয়েছিল, তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তিনি বলেন, অবস্থা বর্ণনাতীত। দখলদার বাহিনী জীবনের সব অনুভূতি ধ্বংস করে দিয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, আল-শিফায় অভিযান চালিয়ে কয়েক শ বন্দুকধারীকে তারা আটক করেছে। সেখান থেকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য উদ্ধার করেছে। এ সময় বেসামরিক লোকজনের ক্ষতি করা হয়নি।

তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও হাসপাতালের চিকিৎসকেরা ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করেছেন। তাঁরা বলেছেন, এখানে কোনো বন্দুকধারী ছিলেন না।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বলেছে, হাসপাতাল থেকে ১২ জনের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এএফপি সাংবাদিকেরা সেখান থেকে ট্যাংক ও সাঁজোয়া যান সরে যেতে দেখেছেন। ইসরায়েলি বাহিনী অবশ্য সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ হাসপাতাল ভবনে বেশ কয়েকবার বিমান ও গোলা হামলার ঘটনা ঘটে। হামাসের মিডিয়া অফিস বলেছে, বিমান হামলার মধ্য দিয়ে তারা সেনা প্রত্যাহার করে নেয়।

ইসরায়েল সেনাবাহিনী গত ১৮ মার্চ আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে। তারা অভিযোগ করে, ওই হাসপাতালে হামাসের সদস্যরা লুকিয়ে আছেন। তাঁদের নির্মূল করতে এ হামলা। এর আগে তারা দাবি করে, আল-শিফা এলাকায় তারা ২০০ হামাস সদস্যকে হত্যা করেছে। তারা ভিডিও উন্মুক্ত করেছে, যেখানে আল-শিফা থেকে উদ্ধার করা অস্ত্র ও অর্থ দেখানো হয়েছে। তাদের দাবি, এ অর্থ হামাস ও আরেক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক জিহাদ ব্যবহার করত। হামাস এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

হামাস বলেছে, হাসপাতালের ভেতরে ও ভবনের ওপর ইসরায়েলি সেনারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। হাসপাতালের একজন চিকিৎসক বলেছেন, ২০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু মরদেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি বাহিনীর হামলার আগে ওই হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয়হীন অনেকেই অবস্থান করছিলেন। ইসরায়েলি সেনারা গত নভেম্বরে আল-শিফায় প্রথম অভিযান চালান। কিন্তু পরে নাকি সেখানে হামাস আবার ফিরে এসেছে।

আজ ভোরে আল-শিফায় বিমান হামলার পাশাপাশি গাজার আরও কয়েকটি এলাকায় হামলা হয়েছে। এতে কমপক্ষে ৬৩ জন মারা গেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৮৪৫-এ পৌঁছেছে, যাঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

এর আগে গত অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা চালালে ১ হাজার ১৬০ জন নিহত হন। তাঁদের হাতে জিম্মি হন ২৫০ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০