বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৩, ১১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় সৈয়দ দিদার বখতের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ দিদার বখত এর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় তেঁতুলিয়া হাসেমী বাড়ি চত্বরে তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম এর সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী সৈয়দ দিদার বখত্।

বক্তব্য রাখেন জাতীয় পার্টির উপদেষ্টা মোঃ আশরাফুল আলম, সহ-সভাপতি ডাঃ আকরাম হোসেন, জাতীয় পার্টির তালা উপজেলা সিনয়ার যুগ্ম-সাধারণ শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, ধানদিয়া ইউনিয়ন সভাপতি প্রভাষক আবুবক্কবর গাজী, খলিশখালী ইউনিয়ন সভাপতি মোল্ল্যা নূরুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সরুলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ নূরুল ইসলাম খোকা, কুমিরা ইউনিয়ন সভাপতি মোঃ জামাল উদ্দীন মোড়ল, তেঁতুলিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, তালা ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান শেখ, খলিলনগর ইউনিয়ন সভাপতি মোঃ সিরাজুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসান, ইসলামকাটি ইউনিয়ন সভাপতি মেম্বর আবুল কাশেম, খেশরা ইউনিয়ন সভাপতি মেম্বর মোঃ সিদ্দিকুর রহমান জোয়াদ্দার, জালালপুর ইউনিয়ন সভাপতি মোঃ হাসেম আলী গাজী, তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল বাশার, কাজী আরিফুল হক বুলু, মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক নিগার সুলতানা নিপা, জাপা নেতা রবিউল ইসলাম, জাতীয় যুবসংহতির তালা উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি এসএম তকিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, কাজী আসাদ, মোঃ লিটন হুসাইন, শেখ ইকবল হোসেন, মোঃ লুৎফর রহমান সেখ, আব্দুল আলিম, আব্দুল মান্নান, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ১৮ সদস্য বিশিষ্ট তালা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি, ১৩ সদস্য ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি ও ৯ সদস্য বিশিষ্ট ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

পরিশেষে এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ এর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাপার ধর্ম বিষয়ক সম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুহা. জালাল উদ্দীন সাহেব। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

২

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৩

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৪

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৫

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৬

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৭

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৮

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১১

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১২

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৬

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৭

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৮

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০