বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ মার্চ ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় খেলার ছলে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল শিশুর

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় খেলার ছলে পানিতে ঝাঁপ দিয়ে নূর নবী (১৩) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার চরশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূর নবী চরশ্রীপুরের শরিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী নুর হোসেন জানান, দুপুরে কয়েকজন শিশু গোসলের সময় গোপাখালি ব্রীজের উপর থেকে খালের পানিতে ঝাঁপ দিচ্ছিল। বন্ধুদের সাথে নূর নবী ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়ার পর দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বন্ধু ব্রিকস সংলগ্ন খালের ব্রিজের উপর থেকে কয়েকজন শিশু পানিতে লাফালাফি করার সময় একটি শিশু পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন জানান, পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হওয়ার খবর জেনেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০