বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রকের গোলে জয়ে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে ভুগছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের পর কোপা দেল রে থেকেও বিদায় নিল তারা।

লিগেও খুব একটা ভালো অবস্থানে নেই দলটি। এমন ব্যর্থতার কারণে মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোচ জাভি এর্নান্দেসও। এরই মধ্যে দলকে স্বস্তি এনে দিলেন সদ্য দলে ভেড়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রক। বদলি নেমেই গোল করে জেতালেন কাতালানদের।
ঘরের মাঠে গতকাল রাতে ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। শুরু থেকে আক্রমণে আধিপত্য বজায় রাখলেও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে লম্বা সময় পর্যন্ত। বিরতির পর জয়সূচক গোলটি করেন ভিতর রক।

পঞ্চম মিনিটেই সুযোগ পায় বার্সেলোনা। তবে বক্সের বাইরে থেকে উড়িয়ে মেরে লক্ষ্যভেদ করতে পারেননি জোয়াও ফেলিক্স। দুই মিনিট পর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় দলটির ফেরান তোরেসকে। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পায় তারা। তবে ঠিকঠাক কাজে লাগাতে পারেনি কেউই।

বিরতির পর লোপেসের বদলি নামেন ভিতর রক। ৬২তম মিনিটে নামার ঠিক এক মিনিটের মধ্যেই কাতালানদের এগিয়ে নেন তিনি। কানসেলোর ক্রস থেকে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ড। ক্লাবটির হয়ে এটিই তার প্রথম গোল। পরবর্তীতে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।

২২ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জিরোনা। ২৬ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ওসাসুনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!