বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ আগস্ট ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রক্তাক্ত রাজ, জানেন না পরীমণি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমণি। তাদের দীর্ঘদিনের দাম্পত্য টানাপোড়েনে আলাদা থাকার পর সম্প্রতি ছেলের জন্মদিন উপলক্ষে এক হন তারা। এমন খবর প্রকাশিত হলে নেটিজেনরা ব্যাপক উচ্ছ্বসিত হন। কিন্তু পরে আবার মন খারাপের সংবাদ পেলেন রাজ-পরীর ভক্তরা। অসুস্থ হয়ে দুজনই ভর্তি হয়েছেন হাসপাতালে।

একটি সূত্রে জানা যায়, পরীমণি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে, অন্যদিকে রাজ রক্তাক্ত মাথায় হাসপাতালে ভর্তি হন।
অন্যদিকে শনিবার (১৯ আগস্ট) দুপুরে রাজের রক্তাক্ত একটি ছবি আসে জাগো নিউজের হাতে। ছবিতে রাজের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। দেখা যায়, রক্ত জমাট বেঁধে আছে। তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তবে কোথায় কীভাবে কখন রাজের মাথায় এ ক্ষত হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে রাজের সঙ্গে মুঠোফোনে ফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে পরী বলেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথাও বলতে পারছি না।’

এদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে বলে জানা গেছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই-এমনটাও শোনা যাচ্ছে।

পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করে ‘টিএম ফিল্মস’। সেখানেই সন্তানকে নিয়ে হাজির হন রাজ-পরী। ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের সে সময়ের কয়েকটি ছবি প্রকাশ করেন তাপস। সেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটেন দুজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

মোংলায় যুব রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

১০

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

১১

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

১২

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

১৩

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৪

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

১৫

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

১৬

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

১৭

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

১৮

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১৯

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!