বাংলাদেশ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে: পরিবেশমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: লভীবাজার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের গ্রামগুলো এখন শহরে রূপান্তরিত হয়েছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের পিছিয়ে পড়া যেকোনো দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সবাইকে প্রমাণ করতে হবে আমরা সবাই উন্নয়নের রূপকার শেখ হাসিনার পক্ষে আছি।
রোববার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ীতে নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনের মাধ্যমে জুড়ীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন কোথাও আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে এ স্টেশনের কর্মীরা জীবন বাজি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এ ধরনের দুর্ঘটনা ঘটলে অনতিবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশনে জানাতে হবে।

এলাকার উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে, মডেল মসজিদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ শুরু হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট অঞ্চলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, মৌলভীবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা প্রমুখ।

উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে জুড়ী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়েছে। এছাড়া আরও প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গাড়ি ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল নোট পেলেই ৭ বছরের কারাদণ্ড, আসছে নতুন আইন

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, শাস্তি পাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীর

পাইকগাছায় টানা ৫ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

হারিয়ে যাচ্ছে পরিবেশের অকৃত্রিম বন্ধু কাক || মোঃ সাইফুল্লাহ

স্ক্রলিং থেকে লাখ টাকার বিজনেস: মিমের ভেতরের গল্প || মোস্তফা মাহফুজ

দেবহাটায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে সভা

সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় মতবিনিময়

১০

কালিগঞ্জে গাঁজাসহ ক্রেতা ও বিক্রেতা আটক

১১

ইসির গেজেট প্রকাশ, সন্ধ্যায় শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর

১২

কালিগঞ্জের ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১৩

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

১৪

স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

১৫

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

১৬

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

১৭

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

১৮

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

১৯

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

২০
error: Content is protected !!