বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ মার্চ ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির গদাইপুরে হতদরিদ্রদের মাঝে ম্যানগ্রোভের ঈদ সামগ্রী বিতরণ

oplus_2

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুরে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থা। একই সাথে এলাকার দুই কৃতিসন্তানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৩০ মার্চ) গদাইপুর উত্তর পাড়া ঈদগাহ ময়দানে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থার আহবায়ক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদুল রায়হান প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনৈতিক বিশ্লেষক ও গদাইপুরের কৃতি সন্তান মোঃ মাজেদুল হক প্রিন্স।

বিশেষ অতিথি ছিলেন সুপারিশপ্রাপ্ত সহকারী জজ মোঃ মামুন হোসেন, বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মহাসিন পারভেজ, গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, সাতক্ষীরা জজ কোর্টের অ্যাডভোকেট মেহেদী হাসান, আশাশুনি সরকারি কলেজে প্রভাষক মাহমুদুল ইসলাম ও সমাজ সেবক সেলিম হোসেন লিটন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি আবু মুসা সেলিম, মোঃ আলমগীর হোসেন, মোঃ আকতার হোসেন, মোঃ লিটু আলম, তামিম ইকবাল, রেজাউল ইসলাম, শামীম হোসেন, মিঠুন হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।

এসময় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনিসহ আট রকমের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পরে ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে সুপারিশ প্রাপ্ত সহকারী জজ মামুন হোসেন ও বিসিএস শিক্ষা ক্যাডারের মহাসিন পারভেজকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শেখ আবু জাফর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

২

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৩

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৪

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

৫

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

৬

দেবহাটায় ক্রীড়া উৎসব

৭

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

৮

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

৯

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১০

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১১

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১২

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৪

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১৫

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১৬

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১৭

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১৮

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১৯

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

২০