বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ মার্চ ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধোনি নন, মোস্তাফিজদের অধিনায়ক রুতুরাজ

স্পোর্টস ডেস্ক: আইপিএলের শুরুর আসর থেকে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে আসছেন মহেন্দ্র সিং ধোনি। আগামীকাল শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর।
উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। সেই দলেই খেলবেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান।

আসর শুরুর ঠিক আগ দিয়েই চেন্নাইয়ের নেতৃত্ব রুতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দিয়েছেন ধোনি। ২০২০ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলে আসছেন রুতুরাজ। দলের একাদশে নিয়মিত সদস্য ডানহাতি এই ওপেনার। আইপিএলে ৫২ ম্যাচ খেলে ১ হাজার ৭৯৭ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছেন ১৪টি।

চেন্নাইয়ের অধিনায়কত্ব অবশ্য এবারই প্রথম ছাড়েননি ধোনি। ২০২২ সালে রবীন্দ্র জাদেজার কাঁধে নেতৃত্বের ভার তুলে দেন তিনি। তবে আট ম্যাচ পরই দলের বাজে পারফরম্যান্সের কারণে নেতৃত্ব থেকে সরে আসেন জাদেজা।

বাকি ম্যাচগুলোর জন্য ফের অধিনায়ক হন ধোনি। এবারের আসরের আগপর্যন্ত আইপিএলে ২১২ ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দিয়ে ১২৮ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন তিনি। দলকে শিরোপা এনে দিয়েছেন পাঁচবার। যা আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ।

এদিকে আইপিএল খেলতে ইতোমধ্যেই চেন্নাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছেন মোস্তাফিজ। আগামীকাল তার একাদশে থাকার সম্ভাবনাও আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১০

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১১

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১২

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৩

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৪

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৫

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

১৬

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১৭

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

১৮

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

১৯

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২০
error: Content is protected !!