বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজকে নিয়ে সন্দেহ, নিজের গায়ে আগুন দেন শুভশ্রী!

বিনোদন ডেস্ক: টলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় দম্পতিদের একজন রাজ-শুভশ্রী জুটি। কিন্তু এই দুই তারকার বিয়ের আগে নাকি ত্রিকোণ প্রেমের ঘটনা ঘটেছে। যা নিয়ে এখনও চর্চা চলে অন্দরমহলে।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন-এর প্রতিবেদন অনুসারে, ২০১৬-১৭ সালের কাহিনী এটি। টলিপাড়ার প্রথম সারির দুই নায়িকা ও পরিচালকের ত্রিকোণ প্রেমের গল্প। পরিচালক ভালোবাসতেন এক নায়িকাকে, তার বিরুদ্ধে উঠে প্রতারণার অভিযোগ। এরপর তাদের দুজনের প্রেমের মাঝে ঢুকে পড়েন আরেক নায়িকা।

সেই নায়িকার সঙ্গে যখন সম্পর্ক বিয়ের দিকে এগোচ্ছে, তখনই নাকি প্রথম প্রেমিকা আবারও ফিরে আসেন। শুনতে সিনেমার গল্প মনে হলেও, অভিনেত্রী মিমি চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে ২০২৪ সালেও সেই গল্প শোনা যায় অনেকের মুখে।

প্রতিবেদনে বলা হয়, মিমি চক্রবর্তীর সঙ্গে এক সময় তুমুল প্রেম ছিল রাজ চক্রবর্তীর। সেই মিমিই অভিনেতা যশ দাশগুপ্তের প্রথম ছবি ‘গ্যাংস্টার’‌য়ের শ্যুটিংয়ে তুরস্কে গিয়ে এক প্রযোজকের ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এরপর দেশে ফিরতেই রাজের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর।

এদিকে মিমির সঙ্গে বিচ্ছেদের পরে রাজ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ান। বিয়ের কথাও ভাবতে শুরু করেন দু’জন। এমন অবস্থায় আবারও রাজের জীবনে আসেন মিমি। বিচ্ছেদ হলেও প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন পরিচালক। যেটাই মেনে নিতে পারেননি শুভশ্রী।

টলিপাড়ার অন্দরমহলের খবর, পুরো ঘটনায় দুই নায়িকাই বেশ কষ্ট পান। রাজের অফিসে গিয়ে মিমির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন শুভশ্রী। যেটা শুনেই ক্ষেপে যান নির্মাতা। বিচ্ছেদ হয় দু’জনের সেই মুহূর্তেই।

এদিকে সম্পর্কের টানাপোড়নে নাকি ঘুমের ওষুধ খেয়ে ফেলেন মিমি। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অন্যদিকে শুভশ্রীও মানতে পারছিলেন না এসব। তিনিও হাইল্যান্ডের পার্কের ফ্ল্যাটে লাইটার থেকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা যায়।

যদিও ঘটনাগুলো প্রকাশ্যে আসার পর সব ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন তিনজনই। এমনকি মিডিয়ার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ। তবে সত্যটা আড়াল করতে পারেননি। এত বছর পরেও নাকি এখনও টলিপাড়ার অন্দরমহলে আলোচনা হয় রাজ-শুভশ্রী-রাজের ত্রিকোন প্রেমের ঘটনা নিয়ে।

এদিকে সেই ত্রিকোন প্রেম পরিণতি পায়নি এমনও কিন্তু নয়, বছরখানেক বাদেই শুভশ্রীর গলায় মালা দেন রাজ। বর্তমানে এই দম্পতির সংসারে রয়েছে দুটি সন্তান। অন্যদিকে রাজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি মিমি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০