বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ মার্চ ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মসজিদে জুমার নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে মসজিদে জুমার নামাজরত অবস্থায় মো: শাহিনুর রহমান (৩২) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকায় গাজী বাড়ি বাইতুর রহমান জামে মসজিদে জুমার নামাজের সময় ঘটে এ ঘটনা।

শাহিনুর রহমান শ্রীফলকাটি এলাকার মৃত আব্দুল বারী গাজীর ছেলে।

জানা গেছে, অন্যান্য দিনের মতোই শাহিনুর রহমান জুমার নামাজ পড়তে বাড়ির পাশে গাজী বাড়ি বাইতুর রহমান জামে মসজিদে যান। সেখানে নামাজের মধ্যে সেজদায়রত অবস্থাতেই তার মৃত্যু হয়। পরে আত্মীয় স্বজন এসে তার মরদেহ নিয়ে যান।

মুসল্লিরা ও গাজী বাড়ি বাইতুর রহমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইউসুফ আলী জানান, জুমার নামাজ চলাকালীন সময়ে প্রথম সেজদায় গেলে শাহিনুর রহমান সেজদা থেকে আর ওঠেনি। প্রথম সেজদারত অবস্থায় তিনি মারা যান। পরে তার আত্মীয়-স্বজন এসে মরদেহ নিয়ে যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাড. জি.এম শোকর আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

১

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

২

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৩

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৪

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৫

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৬

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৭

একই জায়গায় আটকে থাকতে চাই না

৮

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৯

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১০

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১১

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৩

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৪

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৫

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৭

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৮

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৯

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

২০