বাংলাদেশ, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ মার্চ ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্ধুজন’র শ্যামনগর উপজেলা কমিটি গঠন: মুন্না সভাপতি, সাদি সম্পাদক

শ্যামনগর প্রতিনিধি: দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজন-এর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বন্ধুজনের অফিশিয়াল ফেসবুক পেজে এই কমিটি ঘোষণা করা হয়।

এতে শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রী কলেজের শিক্ষার্থী হাসানুর রহমান (মুন্না)-কে সভাপতি ও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন (সাদী)-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

৩৬ সদস্যের কার্যকরী কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আনিসুর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানি, দপ্তর সম্পাদক নূরনাহার পারভীন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক রাজা নন্দী, নারীবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, যোগাযোগ ও প্রচার সম্পাদক শাহরিয়ার হোসেন, সাহিত্য, পাঠ্যক্রম ও পাঠাগার সম্পাদক সামিয়া আক্তার, সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আব্দুর রহিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিনারা ইয়ামিন, সমাজকল্যাণ সম্পাদক তামান্না জান্নাত, প্রশিক্ষণ সম্পাদক এস.এম রায়হানুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আসমা পারভীন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক উম্মে সাদিকা, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বাউলীয়া, সদস্য যথাক্রমে ওয়ালী উল্লাহ, সামিরা নুমাইসা, মেহেদী হাসান, মোত্তাসিম বিল্লাহ, আবু রায়হান, রিয়াজ হোসেন, জোর্তিসময়ী, পপি সরদার, রাকিব হাসান, ইমাম হাসান, শিহাব হাসান ও সুলতা দেবনাথ।

‘বন্ধুজন’-এর শ্যামনগর উপজেলার কমিটির পাঁচজন উপদেষ্টা হলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান ও খবরের কাগজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল শাহাদাৎ জাকির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সমাবেশ

সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা

কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক

শ্যামনগরে বর্ণাঢ্য রথযাত্রা

পোস্ট অফিসের দায়িত্বজ্ঞানহীনতা আর অব্যবস্থাপনা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির বৃত্তি প্রদান

পাইকগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

প্রাথমিক শিক্ষা পদকে দেশসেরা সিলভার জুবিলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

সাতক্ষীরায় ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

সাতক্ষীরায় জুলাই শহীদ দিবস পালিত

১০

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে জুলাই শহীদ দিবস পালিত

১১

কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সমন্বয় সভা

১২

বুড়ি ভদ্রা নদী খননের সুফল ম্লান হচ্ছে নেটজালে

১৩

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

১৪

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে পলাতক সেনা কর্মকর্তা আটক

১৫

কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা

১৬

নিখোঁজের ২ দিন পর পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৭

কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা

১৮

শ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

১৯

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

২০
error: Content is protected !!