বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ এপ্রিল ২০২৪, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে নিজের পছন্দে কেনা ঈদের জামা নিয়ে মায়ের তিরষ্কার, কিশোরীর আত্মহত্যা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে বাবার কাছ টাকা নিয়ে ঈদের জন্য নতুন জামা-জুতা কেনে কিশোরী মৌসুমী। সেই জামা পছন্দ না হওয়ায় মেয়েকে তিরষ্কার করেন মা। এতে অভিমান করে গোপনে কীটনাশক পান করে কিশোরী মৌসুমী। পরে এক পর্যায়ে বুঝতে পেরে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

বুধবার (১০ এপ্রিল) উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি গ্রামে এ ঘটনা ঘটে। মৌসুমী ওই গ্রামের দিনমজুর মিজানুর রহমানের মেয়ে। সে শংকরকাটি সিনিয়র দাখিল মাদ্রাসার ছাত্রী ছিল।

চিকিৎসক জানিয়েছেন, রোজা রাখার কারণে ওই কিশোরী শারীরিকভাবে দুর্বল ছিল, ফলে আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভবপর হয়নি।

পরিবার ও স্থানীয়রা বলছে, মঙ্গলবার ঈদের কেনাকাটার বায়না ধরে বাবার কাছ ১ হাজার ৩০০ টাকা নেয় মৌসুমী। ওইদিনই বিকেলে বড় বোনকে সঙ্গে নিয়ে শ্যামনগর বাজারে গিয়ে নিজের পছন্দের জামা-জুতা কিনে আনে সে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে নতুন জামা-জুতা মাকে দেখাতে গেলে বাধে বিপত্তি। জামা পছন্দ না হওয়ায় মেয়েকে তিরষ্কার করেন তিনি। একপর্যায়ে মায়ের ওপর অভিমান করে ঘরে গিয়ে গোপনে কীটনাশক পান করে সে।

কয়েক মুহূর্ত পরে বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত মৌসুমীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পাকস্থলী ওয়াশ করার পর ঘণ্টা দুয়েক স্থিতিশীল ছিল তার অবস্থা। একপর্যায়ে দুপুর ১২টার দিকে অবস্থার অবনতি হলে, তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে মা-বাবার হাতে হাত রেখে মৃত্যু হয় তার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিচ জানান, তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল মৌসুমী। ঈদের আগের দিনে তার এমন মৃত্যু গোটা এলাকার মানুষকে কাঁদাচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। #

১০.৪.২০২৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!