বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৭ এপ্রিল ২০২৪, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিম ইস্যুতে যা বললেন জালাল ইউনুস

ডেস্ক রিপোর্ট: তামিম ইকবাল কি সত্যিই ফিরে আসবেন? দেশসেরা ওপেনারের কি জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছেটা প্রবল? তাই যদি না হবে, তাহলে একই দিন ক্রিকেট অপস প্রধান জালাল ইউনুস আর তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে দেখা করা, কথা বলার কারণ কী?

জালাল ইউনুস ও শান্ত দুজনই তামিমের সাথে কথোপকথনটাকে সৌজন্যতা বিনিময় ও ব্যক্তিগত আলাপচারিতা বলে মন্তব্য করেছেন। তবে ক্রিকেট পাড়ায় নানা গুঞ্জন, ফিসফাস।

আসলে তামিম ইকবাল কী করতে চান? বিসিবির অন্যতম নীতি নির্ধারক, অন্যতম শীর্ষ পরিচালক জালাল ইউনুস আর টিম বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সাথে আলাপে তামিম কী বলেছেন? তা জানতে ক্রিকেট অনুরাগীদের কৌতুহলের শেষ নেই।

আজ বুধবার শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের কাছ থেকেও অমন প্রশ্ন শুনলেন জালাল ইউনুস। তামিমের সঙ্গে তার এবং শান্তর কী কথা হয়েছে? তামিমের কি সত্যিই জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা আছে?

গত ১৫ এপ্রিল আবাহনী আর প্রাইম ব্যাংক ম্যাচের সময় শেরে বাংলায় তামিমের সাথে তার কথোপকথনটাকে নেহায়েত সৌজন্য সাক্ষাত ও ব্যক্তিগত আলাপচারিতা বলে মন্তব্য করেছিলেন জালাল। বলেছিলেন, ‘তামিম মাঝেমধ্যেই আমার সাথে এমনভাবে কথা বলে। খুনসুঁটিও করে।’

কিন্তু ৪৮ ঘণ্টা পর সেই হোম অব ক্রিকেটে সাংবাদিকদের প্রশ্নে জালাল খানিক ঘুরিয়ে জবাব দিলেন। জানালেন, জাতীয় দলে ফেরা নিয়ে নিশ্চিত করে কিছু না বললেও তামিম নাকি তার ক্রিকেট ক্যারিয়ার নিয়েই আলাপ করেছেন।

জালাল বলেন, ‘তামিম কি বলেছে হি ইজ কামিং ব্যাক? আমাদের সঙ্গে এরকম কোনো কথা হয়নি। নিশ্চিতভাবেই তামিম ইকবালের সঙ্গে কথা বলার জন্য সিরাজ ভাই, আমাকে অ্যাসাইন করেছিলেন বোর্ড প্রেসিডেন্ট। আমরা তার সঙ্গে তার ক্রিকেট প্ল্যান নিয়ে কথা বলেছি। একটা জায়গায় এসে আলাপ আলোচনা শেষ করেছি। আমাদের মিটিংয়ের আউটকাম বোর্ড প্রেসিডেন্টকে জানানো হয়েছে।’

সঙ্গে যোগ করেন, ‘এখানে তামিমের ক্রিকেট পরিকল্পনা নিয়েই আমাদের সঙ্গে আলাপ করেছে। কী আলাপ করেছে? এটা বলা সম্ভব না। এটা তামিম ও বোর্ড সভাপতির সঙ্গে আলাপ-আলোচনার পর আপনারা জানতে পারবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১০

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১১

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

১২

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৩

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

১৪

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১৫

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১৬

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১৭

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৮

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৯

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

২০
error: Content is protected !!