বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৯ এপ্রিল ২০২৪, ১১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে এমপি দোলনের গাড়িতে ইট নিক্ষেপ, আটক ১

বিলাল হোসেন/সুলতান শাহাজান: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলনের গাড়িতে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়িতে অবস্থানকারী একজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে শ্যামনগর পৌরসভা এলাকার গোডাউন মোড়ে এই ঘটনা ঘটে।

জানা যায়, সংসদ সদস্য আতাউল হক দোলন ও তার সফর সঙ্গীরা পৌরসভা এলাকার গোডাউন মোড় জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম সোহাগের বাড়িতে নৈশ ভোজের উদ্দেশ্যে রওনা হন। এসময় এমপি দোলন তার গাড়িতে ছিলেন না। তিনি তার দশ মিনিট আগে মোটরসাইকেল যোগে জরুরী কাজে শ্যামনগর সদরে আসেন। গাড়িতে তার ড্রাইভার রহমত আলী, ব্যক্তিগত সহকারী শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ ও আব্দুল্লাহ আল হাবীব ছিলেন।

পথে গোডাউন মোড়ের কাছে পৌঁছালে এক যুবক তার গাড়িতে ইট নিক্ষেপ করে। এতে তার গাড়ির গ্লাস ভেঙে যায় এবং ইটের আঘাতে উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ আহত হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর কালিগঞ্জ উপজেলার হোগলা এলাকার আব্দুল হান্নানের ছেলে বাবু কাপালীকে (২৫) আটক করা হয়েছে।

এমপি আতাউল হক দোলন জানান, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এতে আমার সফর সঙ্গী উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে কারা হামলার সঙ্গে জড়িত সে প্রসঙ্গে তিনি কিছু জানাতে পারেননি।

এদিকে, স্থানীয়রা জানায়, হামলাকারী ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

১০

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

১১

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

১২

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

১৩

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১৪

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১৬

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৭

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৮

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705