বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউক্রেন-ইসরায়েলকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক: রিপাবলিকান কট্টরপন্থিদের তীব্র আপত্তির পরেও ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান করতে ৯৫ বিলিয়ন ডলারের একটি বিশাল সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাস হয়েছে। খবর বিবিসি, আল জাজিরার।

স্থানীয় সময় শনিবার ওই বিল পাসের জন্য ভোটাভুটি হয়। এখন ওই বিলটি ডেমোক্রেট-সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাঠানো হবে। দুই মাসেরও বেশি আগে একই ধরনের একটি বিল সিনেটে পাস করা হয়। পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে পাস হওয়ার পর বিলটি আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে।

শনিবার প্রতিনিধি পরিষদে এই বিলের জন্য মোট ৪২৩টি ভোট পড়েছে। এর মধ্যে ২১০ জন ডেমোক্র্যাট এবং ১০১ জন রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং ১১২ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।

ইউক্রেনের সংঘাত মোকাবেলায় দেশটিকে ৬১ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া গাজায় ৯ বিলিয়ন ডলার মানবিক সহায়তাসহ ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলার এবং তাইওয়ানসহ প্রশান্ত মহাসাগরীয় এলাকার জন্য ৮ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।

এই বিল পাসের ঘটনায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে লড়াইয়ে তার দেশকে সমর্থন করে ইতিহাসকে সঠিক পথে পরিচালিত করতে চলেছেন মার্কিন আইনপ্রণেতারা।

সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, আজ মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া অত্যাবশ্যক মার্কিন সহায়তা বিল যুদ্ধ সম্প্রসারণ হওয়া থেকে আমাদের রক্ষা করবে, হাজার হাজার জীবন বাঁচাবে এবং আমাদের উভয় দেশকে শক্তিশালী হতে সাহায্য করবে।

অপরদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, নতুন মার্কিন আইন বিশ্বজুড়ে সংকটকে আরও গভীর করে তুলবে। টেলিগ্রামে এক পোস্টে জাখারোভা বলেন, কিয়েভকে সামরিক সহায়তা প্রদান মানে সন্ত্রাসী কার্যকলাপের সরাসরি পৃষ্ঠপোষকতা করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১০

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১১

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১২

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৩

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৪

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৫

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৬

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৭

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৮

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৯

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

২০
error: Content is protected !!