বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১ অক্টোবর ২০২৩, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় সাংবাদিকদের সাথে জাতীয় পার্টি নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীরের মতবিনিময়

কয়রা (খুলনা) প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়রায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সম্ভাব্য এমপি প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর।

রোববার (১ অক্টোবর) বিকালে কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হন তিনি।

কয়রা উপজেলা জাপার সভাপতি শেখ সদর উদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, পাইকগাছা-কয়রা এক সময় জাতীয় পার্টির দুর্গ ছিল। এখানকার মানুষ এখনো হুসাইন মোহাম্মদ এরশাদকে ভালোবাসেন। প্রতিটি পাড়া মহল্লায় জাতীয় পার্টির কর্মী সমর্থক রয়েছে। আমি এর আগে খুলনা-৬ আসনে ২ বার দলীয় মনোনয়ন পেয়েছি। আমি পাইকগাছা থেকে উপজেলা পরিষদ নির্বাচন করে সম্মানজনক ভোট পেয়েছিলাম। দীর্ঘদিন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করছি। আশা করি মহান আল্লাহ সহায় থাকলে এবারের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাবো।

এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

কয়রা উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক সামছুল হুদা খোকন, কয়রা উপজেলা জাপার সহ-সভাপতি গাজী আব্দুস সালাম শেখ আইজ উদ্দিন, মোঃ রফিক সিরাজ, ঢালী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোড়ল নুরুল হক, লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়, কয়রা জাপা নেতা ডাঃ রুহুল আমিন, তাজমিনুর রহমান, বাবলু শেখ, মাওলানা আঃ রহিম প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

১০

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

১১

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

১২

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

১৩

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

১৪

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১৫

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১৬

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১৭

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৯

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

২০
error: Content is protected !!