বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ে সিরিজের শেষ ২ ম্যাচ খেলবেন সাকিব ও মোস্তাফিজ!

ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, তাতে নাম নেই সাকিব আল হাসানের। ‘চ্যাম্পিয়ন অলরাউন্ডার’ প্রথম ২ ম্যাচ খেলবেন না, সেটা দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আগে-ভাগেই বলে রেখেছেন।

চট্টগ্রামে ২৬ থেকে ২৮ এপ্রিল ৩ দিনের প্রাক-প্রস্তুতির জন্য ১৭ সদস্যের দল ঘোষণার দিনই প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন, মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচ খেলবেন না। আর সাকিব অন্তত প্রথম ২ ম্যাচ খেলবে না। ওই সময়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অন্তত দুটি ম্যাচে অংশ নেবেন সাকিব।

সেই কথাই সত্য। গতকাল রোববার রাতে দল ঘোষণার পর নিশ্চিত হওয়া গেছে, সাকিব আর মোস্তাফিজ প্রথম দিকের ম্যাচগুলোতে থাকবেন না।কারণ, প্রথম ৩ টি-টোয়েন্টি ম্যাচের জন্য করা ১৫ জনের দলে সাকিব ও মোস্তাফিজের নাম নেই।

দলের অন্যতম নির্বাচক হান্নান সরকার জানিয়ে দিলেন, সাকিব আসলেই প্রথম ৩ ম্যাচ খেলবেন না। তবে সিরিজের শেষ ২ ম্যাচ খেলবেন। তার মানে, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচেই দেখা যাবে না সাকিবকে। তবে আগামী ১০ ও ১২ এপ্রিল শেরে বাংলায় যে দুই টি-টোয়েন্টি হবে, সেই ম্যাচগুলো খেলবেন টাইগার অলরাউন্ডার।

এ বিষয়ে হান্নান সরকার বলেন, ‘সাকিব ৩০ তারিখ দেশে আসবেন। তিনি আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন। ডিপিএলে দুইটা ম্যাচ খেলতে চান তিনি। ম্যানেজমেন্ট এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে এটা ভালো হতে পারে। কারণ, টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে তৈরি করার জন্য যে সময়টা দরকার, সেই সময় তার কাছে নেই। ডিপিএলের মাধ্যমে তিনি নিজেকে প্রস্তুত করে নিতে পারেন। স্বাভাবিকভাবে প্রথম ৩ ম্যাচে তাই তাকে দলে রাখিনি।’

মোস্তাফিজ কেন প্রথম ৩ ম্যাচে নেই? তার ব্যাখ্যা দিতে গিয়ে হান্নান সরকার বলেন, ‘মোস্তাফিজ টানা খেলার মধ্যে আছেন। তাই তাকে আমরা প্রথম ৩ ম্যাচের দলে রাখিনি। তার মানসিক ও শারীরিক রিকোভারির দরকার আছে। সে যেকোনো একটা ধাপে রিকোভারির সময়টা চাচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রথম ধাপে তাকে বিশ্রাম দেব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০