বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ জুলাই ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: ১১ সাংবাদিক আহত, প্রেসক্লাব ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: ফেনীতে বিএনপির পদযাত্রাকে ঘিরে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে ১১ জন সাংবাদিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—ডিবিসি টিভির ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া, মোহনা টিভির ফেনী জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমেদ নিলয়, দৈনিক মানব জমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মীর হোসেন রাসেল, ডিবিসি টিভির ক্যামরাপার্সন দুলাল তালুকদার, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক মুস্তাফিজ মুরাদ, সাপ্তাহিক ফেনীর তালাশের প্রতিবেদক এমএ আকাশ, বাংলাভিশন টিভির ক্যামরাপার্সন মামুন মিরাজুল, এটিএন নিউজের ক্যামরাপার্সন ও দৈনিক ফেনীর চিত্রগ্রাহক মোজাম্মেল হক লিংকন, চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামরাপার্সন কামরুল ইসলাম।

সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

বিকেল সাড়ে ৪টার দিকে প্রেসক্লাবে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে প্রেসক্লাবের দরজা জানালার কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করা হয়।

প্রেসক্লাব ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক বলে অবিহিত করছেন জেলার প্রবীণ সাংবাদিকরা।

প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের বলেন, সাংবাদিকরা পেশাগত কাজে মাঠে কাজ করতে যায়। গণমাধ্যমের কর্মী এবং প্রেসক্লাবের ওপর হামলা মেনে নেওয়া যায় না। এটি মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত। আমরা এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী বলেন, রাজনৈতিক নেতাদের কথা সাংবাদিকদের মাধ্যমেই জনগণের সামনে আসে। সাংবাদিক ও প্রেসক্লাবের ওপর হামলার ঘটনাটি অপরাজনীতিকে সামনে নিয়ে আসে। অবশ্যই এদের বিচার হতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

২

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

৩

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

৪

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

৫

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৬

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৭

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৮

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৯

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১০

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১১

একই জায়গায় আটকে থাকতে চাই না

১২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

২০