admin
২৬ মার্চ ২০২৪, ৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামী বছর রোজায় বন্ধ, শনিবার স্কুল খোলা থাকতে পারে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ছুটি সমন্বয় করতে আগামী বছর থেকে প্রয়োজনে রমজানে স্কুল বন্ধ রেখে শনিবার খোলা থাকতে পারে।

মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা দেখেছেন পবিত্র রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে নানা ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে। যেহেতু এ বছর বিষয়টা এভাবে এসেছে, আগামীতে আমরা চেষ্টা করবো কীভাবে কাঠামোর মধ্যে নিয়ে আসতে।

তিনি বলেন, আমাদের বছরে ৫৩ সপ্তাহে ৫২টি শনিবার রয়েছে। সেখানে যদি কিছুটা বিদ্যালয় খোলা রাখি, তাহলে রমজানের ক্ষেত্রে যে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস হয়েছে, সেই অপপ্রয়াসকে বন্ধ করতে পারি। যাতে এটা নিয়ে আবারও আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে বিভ্রান্তি করে রায় নিয়ে এসে অপচেষ্টা করতে না পারে, রাস্তায় এসে মানববন্ধন করতে না পারে। আমরা সংবেদনশীলতার জায়গায় শ্রদ্ধাশীল। আমরা আলেম-ওলামার সঙ্গেও আলোচনা করবো। তাদেরও একটা অবস্থান আছে এটা নিয়ে।

চলতি বছরে প্রাথমিক বিদ্যালয় রমজানে ১০ দিন এবং মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705