shimulsheikh862@gmail.com
২০ এপ্রিল ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর মাঠে লড়াইটা ছিল শেষ পর্যন্ত টানটান। তবে শেষ পর্যন্ত স্নায়ুচাপ ভালোভাবে সামলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা, হাতে ছিল ৯ বল।

এর আগে ব্যাট করতে নেমে ধীরস্থির ইনিংস গড়ে তোলে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।
শুরুটা খুব দ্রুত না হলেও উইকেটে সেট হয়ে ইনিংস বড় করার চেষ্টা করেন ব্যাটাররা।

অধিনায়ক হাসিনি পেরেরা ২৭ রান করে আউট হলেও মিডল অর্ডারে ভরসা জোগান ইমেশা দুলানি ও হানসিমা করুণারত্নে।
দুলানি ৭৭ বলে ৫২ রান করে ইনিংস ধরে রাখেন। করুণারত্নে খেলেন ৫৪ রানের ইনিংস।
তাদের সঙ্গে কাভিশা দিলহারির ৩০ রান দলকে দুইশর কাছাকাছি নিয়ে যায়।

তবে বাংলাদেশ বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া হতে দেয়নি। বিশেষ করে ঋতু মনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের রান তোলার গতি আটকে দেন। ফিল্ডিংয়েও বাংলাদেশের রান আটকানোর চেষ্টা ছিল চোখে পড়ার মতো। যার ফলে বড় স্কোর গড়তে পারেনি শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে তাদের ইনিংস থামে ২০৫ রানে, ৯ উইকেটের বিনিময়ে।

জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্য তাড়ায় বাংলাদেশ শুরু থেকেই সতর্ক ছিল। তবে রান তোলার পথে মাঝেমধ্যে উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। একদিকে রান এগোলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়ায় ম্যাচের নিয়ন্ত্রণ বারবার দোলাচলে ছিল। তবুও প্রয়োজনের সময় ব্যাটারদের সংযত ব্যাটিং এবং ছোট ছোট জুটিই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।

বাংলাদেশের শারমিন আক্তার একাই জয়ের ভীত গড়ে দেন। তার ব্যাট থেকে আসে ঝকঝকে ৮৬ রান। সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তারও অবদান রাখেন। সোবহানার ব্যাট থেকে আসে ৪১ রান, স্বর্ণা যোগ করেন ৩৫। এই ত্রয়ীর ব্যাটে ভর করেই আশার আলো দেখে বাংলাদেশ।

শেষদিকে সমীকরণ যখন কিছুটা কঠিন হয়ে উঠছিল, তখনই চাপ সামলে ধীরে ধীরে লক্ষ্য কাছে টেনে আনে বাংলাদেশ। অযথা ঝুঁকি না নিয়ে স্ট্রাইক রোটেশন আর সুযোগ বুঝে বাউন্ডারিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১০

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১১

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১২

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৩

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৪

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

১৫

সাতক্ষীরায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৬

নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে আবেদনের সুযোগ শেষ ২৪ এপ্রিল

১৭

সিটি করপোরেশন হলো বগুড়া

১৮

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা, তালিকায় আছেন যারা

১৯

সাতক্ষীরায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705