দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পিছিয়ে পড়া ২শ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুশীলনের সিডিও মিজানুর রহমান, দেবহাটা ভিডিএস সভাপতি উত্তম কুমার ও দেবহাটা ইউনিয়নের ভিডিএস সদস্য ফিরোজ সাহা আলম। উল্লেখ্য, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন