বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ এপ্রিল ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সোমবার (২০ এপ্রিল) সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় পরস্পরের মুখোমুখি হয়।

এতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৬২ বল খেলে তানভীর ব্যক্তিগত ৯৩ রান সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ৩৫ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান করে। বিজয়ী দলের জুনায়েদ ৫টি উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ১৭৫ রানে জয়লাভ করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আবু হাসান বাবলু ও জিএম সাইফুল ইসলাম বাপ্পি এবং স্কোরার এর দায়িত্ব পালন করেন এস এম হাবিবুল হাসান।

পরে প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রউফ, সিনিয়র শিক্ষক শেখ মোবাশশেরুর রহমান, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ ইমরান ফকির, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কবির হাসান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাকশিয়ালী নদীর উত্তর কালিগঞ্জ খেয়াঘাটের বেহাল দশা

১

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৩

দাম বাড়ল সয়াবিন তেলের

৪

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

৫

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কে

৬

ঝুঁকিতে বাঁকা ব্রিজ, আতঙ্কে দুই জেলার মানুষ!

৭

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

৮

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

৯

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

১০

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

১১

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১২

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

১৩

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

১৪

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

১৫

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১৭

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

১৮

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

২০
error: Content is protected !!