
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়নে শিশুশ্রম সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের বাস্তবায়নে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, ইউপি সদস্য কালাম হোসেন, আজগার আলী, আব্দুল হাই, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আব্দুল জলিল, রেহানা পারভিন, মাধুবী মন্ডল, জাহান খাতুন, সুশীলনের সিডিও মিজানুর রহমান, ভিডিএস সভাপতি উত্তম কুমার, দেবহাটা ইউনিয়নের ভিডিএস সদস্য ফিরোজ সাহা আলম প্রমুখ।
বক্তারা বলেন, শিশুশ্রম নিরসনে সঠিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ডাটা শেয়ারিং ব্যবস্থার মাধ্যমে তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে, যা শিশুশ্রম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
মন্তব্য করুন