বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ এপ্রিল ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

ডেস্ক রিপোর্ট: সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল বিকেলে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে এ কথা জানান তিনি।

বলেন, সংস্কার ইস্যুতে জাতিকে বিভ্রান্ত করে দেশে অশান্তি তৈরির চেষ্টা করছে কিছু দল। যারা দেশের মানুষের ভাল চায় না, তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে সকালে বগুড়াতে অন্য এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে চায় সরকার।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে তারেক রহমান। সোমবার দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে পড়ন্ত বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে
বিশাল সমাবেশে যোগ দেন তিনি। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। জনতার ঢেউ ঠেলে মঞ্চে পৌঁছলে লাখো মানুষের ভালবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের উন্নয়নে যখন সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে, তখন কয়েকটি দল সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি দিয়ে দেশে অশান্তি তৈরির চেষ্টা করছে।

তারেক রহমান অভিযোগ করেন, যারা দেশের ভাল চায় না তারা জাতিকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এর আগে সোমবার সকাল দশটায় সড়ক পথে ঢাকা থেকে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বগুড়া পৌঁছলে হাজার হাজার মানুষ তাদের শুভেচ্ছা জানান।

ব্যস্ত কর্মসূচির শুরুতেই জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বিচারবিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। ‘ন্যায় এবং আস্থার’ জায়গা হিসেবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে চায় তার সরকার ।

১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি করপোরেশন হিসেবে উন্নীত করে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে নিজ গ্রামে যান প্রধানমন্ত্রী। সেখানে শহীদ জিয়া গ্রাম হাসপাতালে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। একইসঙ্গে বাগবাড়ি গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০