বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ এপ্রিল ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্ট: মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জেলা ও উপজেলা পর্যায়ের সফরকে ঘিরে অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এ নির্দেশনা পূর্বের ২০২৪ সালের ২৭ আগস্টের নির্দেশনার পরিবর্তে কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা সদরে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর আগমন ও বিদায়ের সময় জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তবে এ কারণে ডিসি বা এসপিকে তাদের নির্ধারিত সরকারি সফর বাতিল বা পরিবর্তন করতে হবে না। তারা অনুপস্থিত থাকলে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। তবে মন্ত্রী বিশেষভাবে চাইলে ডিসি বা এসপিকে উপস্থিত থাকতে হবে।

বিদেশ সফরের ক্ষেত্রে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর যাওয়া-আসার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। আর দেশের অভ্যন্তরে সফরের সময় ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনের স্থানে মন্ত্রীর একান্ত সচিব উপস্থিত থাকবেন।

উপজেলা পর্যায়ে সফরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা জানাবেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি বাধ্যতামূলক নয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো জেলা বা উপজেলায় যাতায়াতের পথে অন্য জেলার বিমানবন্দর বা রেলস্টেশন ট্রানজিট হিসেবে ব্যবহৃত হলে সেখানে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রতিনিধি উপস্থিত থাকবেন। বিভাগীয় কমিশনার সদর দপ্তরে থাকলে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারবেন।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বলা হয়েছে, সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। রেলপথে ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট সব স্টেশনকে আগাম অবহিত করবেন। ট্রেনে ওঠা-নামা বা ট্রেন পরিবর্তনের স্টেশনগুলোতে পুলিশের ইন্সপেক্টর বা সাব-ইন্সপেক্টর উপস্থিত থাকবেন।

এছাড়া রেলপথে চট্টগ্রাম যাতায়াতের সময় সেখানে রেলওয়ে পুলিশ সুপারের উপস্থিতিও নিশ্চিত করতে বলা হয়েছে।

সাধারণ নির্দেশাবলি

মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের সফরসূচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যথাসময়ে পাঠাতে হবে।

সফরসূচিতে কোনো পরিবর্তন হলে তাও যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানাতে হবে। সার্কিট হাউস বা সরকারি রেস্ট হাউস ছাড়া নিজ বাড়ি কিংবা অন্যত্র অবস্থানের ক্ষেত্রেও প্রটোকল সংক্রান্ত বিদ্যমান নির্দেশাবলি প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট জেলার এসপি নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সফরসূচি প্রণয়নের সময় সফরটি সরকারি না ব্যক্তিগত তা মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের দপ্তর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে হবে। সরকারি সফরের সময় মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের জন্য যানবাহন ও বাসস্থানের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!