বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ এপ্রিল ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দল আগেই ঘোষণা করেছিল হাবিবুল বাশারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। সোমবার সিরিজে সমতা ফেরার পর তৃতীয় ওয়ানডের দলও ঘোষণা করা হয়েছে।
এই ম্যাচের স্কোয়াডে ফেরানো হয়েছে তানজিম হাসান সাকিবকে।

সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আগের ম্যাচের স্কোয়াড প্রায় অপরিবর্তিত রেখেই চট্টগ্রামের ম্যাচের জন্য দল চূড়ান্ত করা হয়েছে।
নতুন সংযোজন হিসেবে দলে জায়গা পেয়েছেন তানজিম, যা পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

তানজিম সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছর আফগানিস্তানের বিপক্ষে। এখন পর্যন্ত ১৫ ওয়ানডে খেলে নিয়েছেন ২৪ উইকেট।

আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচ দিয়েই নির্ধারিত হবে সিরিজের ফল।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূইয়া, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

১

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

২

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

৩

দেবহাটায় ক্রীড়া উৎসব

৪

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

৫

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

৬

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

৭

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

৮

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

৯

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১১

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১২

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১৩

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১৪

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১৫

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১৬

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

১৭

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১৮

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

১৯

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

২০