বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২০ এপ্রিল ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে আবেদনের সুযোগ শেষ ২৪ এপ্রিল

ডেস্ক রিপোর্ট: তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে।
এই কর্মসূচির আওতায় জনপ্রিয় ০৮টি ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে।
ইভেন্টসমূহ: ১। ফুটবল ২। ক্রিকেট ৩। কাবাডি ৪। অ্যাথলেটিক্স ৫। ব্যাডমিন্টন ৬। দাঁবা ৭। মার্শাল আর্ট ৮। সাঁতার।
আবেদনের নিয়মাবলী ও সুযোগ সুবিধা:
১। ১২-১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বয়স প্রমাণের জন্য অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক।
২। একজন খেলোয়াড় সর্বোচ্চ ০২ টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। তবে দলগত ইভেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলী প্রযোজ্য হবে।
৩। আবেদনের জন্য জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন হবে।
৪। প্রতিযোগিতাটি মোট ০৪ টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। যথা- ক) উপজেলা পর্যায় খ) জেলা পর্যায় গ) আঞ্চলিক পর্যায় ঘ) জাতীয় পর্যায়।
৫। বিজয়ীদের জন্য মেডেল, ট্রফি এবং সনদপত্র থাকবে। এছাড়াও জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং ভর্তির সুযোগ প্রদান করা হবে।
৬। নিবন্ধিত খেলোয়াড় দ্বাড়া স্ব-স্ব উপজেলা দল গঠিত হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।
আবেদনের তারিখ: ১২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। এজন্য অনলাইনে নিবন্ধন করতে হবে।
ওয়বে সাইটের ঠিকানা: https://notunkurisports.gov.bd
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

২

বাবার সাথে || আলেয়া মান্নান

৩

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

৪

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

৫

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

৬

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

৭

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

৮

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৯

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

১০

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

১১

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১২

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৩

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১৪

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১৫

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১৬

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১৭

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৯

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২০