বাংলাদেশ, শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিঠু খান গ্রেপ্তার, মুক্তির দাবিতে মানববন্ধন

শহীদুজ্জামান শিমুল : সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাবেক যুবদল নেতা নাসিম ফারুখ খান মিঠুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

এর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে সোমবার (৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ের শহীদ স ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা চেম্বার অব কমার্স, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতি, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কামরুজ্জামান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ শাহিনুর আলী, সাতনদী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রওশন আলী প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ভোলানাথ সাহা, মিহির সাহা, শহর কাঁচা ও পাকা মাল-ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রজব আলী, জেলা রেস্তোঁরা মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সদস্য রজব আলী প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার রাত ১২টার দিকে যৌথবাহিনীর সদস্যরা মিঠু খানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। রবিবার বিকেল ৫টার দিকে তাকে সাতক্ষীরা সদর থানা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এর আগে সাতক্ষীরা সদরের ভোমরা গ্রামের রুহুল কুদ্দুস গাজীর ছেলে মামা ভাগ্নে এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আজাহারুল ইসলাম গত পহেলা সেপ্টেম্বর সাতক্ষীরা আমলী প্রথম আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

মামলায় নাসিম ফারুক খান, তৎকালিন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত খান বাবলুর রহমান খানের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও পুলিশ হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগ করা হয়। মামলাটি পিবিআই পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান তদন্ত করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাতক্ষীরায় ছাত্রদলের আনন্দ মিছিল

শ্যামনগরে ঘূর্ণায়মান চড়ক পূজায় হাজারো মানুষের ঢল

মিঠু খানের সাথে ছাত্রদল নেতা শাহীন ইসলামের শুভেচ্ছা বিনিময়

তালার জেঠুয়া ঘের খাল ও দুধের খাল খনন শুরু

পাইকগাছায় সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার ঝুঁকি

আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ (দেখুন ভিডিও)

ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’

হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

অমিতের মাঝে নিজের ছায়া দেখছেন মুশফিক

১০

বাজারে সাতক্ষীরার হিমসাগর

১১

বনদস্যু করিম শরীফ বাহিনীর ৩ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক

১২

সুন্দরবন থেকে ৮ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

১৩

আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

১৪

শ্যামনগরে বারোমাসি সজিনা চাষ বিষয়ক প্রশিক্ষণ

১৫

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে ছাত্রদল নেতা শাহীন ইসলামের সৌজন্য সাক্ষাৎ

১৬

শার্শায় বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

১৭

দেবহাটায় ভারতীয় রেণু জব্দ, খালে অবমুক্ত

১৮

সাতক্ষীরা সদরে গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

১৯

শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা

২০
error: Content is protected !!