বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ এপ্রিল ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষিতে সম্ভাবনার হাত ছানি দিচ্ছে ক্লাইমেট স্মার্ট টেকনিকস

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় আমাল ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় ক্লাইমেট স্মার্ট টেকনিকস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় কয়রা মদিনাবাদ দাখিল মাদরাসার সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: ইসলামুল হক মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্টের ফিল্ড ম্যানেজার আজিজুল হক এবং প্রজেক্ট ট্রেইনার সাধক ঢালী।

উপকূলের নারীদের উপর জলবায়ুগত প্রভাব কমাতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে ২০২৩ সালের আগস্ট মাসে আমাল ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় এই প্রকল্প শুরু হয়।

এই প্রকল্পের আওতায় স্থানীয় নারীদের দক্ষতা বৃদ্ধি ও স্মার্ট কৃষি জ্ঞান অর্জনের মাধ্যমে জলবায়ু সহিষ্ণু সম্প্রদায় তৈরীর প্রচেষ্টা চলছে।

এ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৪০ জন নারী গতানুগতিক ধারার কৃষি চাষাবাদ ছেড়ে স্মার্ট পদ্ধতিতে ২/৩ শতক জমিতে লাউ, কুমড়া, ধুন্দল, বরবটি, করলা, শসা, পুইশাক, ঝিঙে, মরিচ, ঢেড়স ইত্যাদি সবজির চাষাবাদ করে নিজেদের পারিবারিক চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে পরিবারে অর্থনৈতিকভাবে অবদান রাখছেন।

আরোও ২০ জনের স্মার্ট কৃষি জ্ঞান অর্জনের ট্রেইনিং এখনো চলমান। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় নারীদের মাঝে কৃষি নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১১

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১২

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৩

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৪

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৫

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৬

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৭

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৮

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৯

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

২০
error: Content is protected !!