বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোস্তাফিজ-পাথিরানাকে ছাড়াই জিতলো চেন্নাই

স্পোর্টস ডেস্ক: মোস্তাফিজুর রহমান বাংলাদেশে ফিরেছেন এসেছেন জাতীয় দলের প্রয়োজনে। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দেশে ফিরে গেছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানাও। দলের সেরা দুই পেসারকে হারিয়ে চেন্নাই সুপার কিংস কেমন করে, সেটাই ছিল দেখার।

প্রথম পরীক্ষায় অবশ্য উৎড়ে গেছে চেন্নাই। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সে মোস্তাফিজ-পাথিরানার অভাব বুঝতে পারেনি রুতুুরাজ গায়কোয়াড়ের দল। ধর্মশালায় পাঞ্জাব কিংসকে আজ (রোববার) তারা হারিয়েছে ২৮ রানে।

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই। এক ম্যাচ কম খেলে তাদের সমান পয়েন্ট লখনৌ সুপার জায়ান্টস আর সানরাইজার্স হায়দরাবাদের। ৮ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস আছে আটে।

ধর্মশালায় টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল চেন্নাই। রুতুরাজ ২১ বলে ৩২, ড্যারেল মিচেল করেন ১৯ বলে ৩০ রান। তবে চেন্নাই মূলত লড়াকু পুঁজি পেয়েছে রবীন্দ্র জাদেজার ব্যাটে। ২৬ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪৩ রানের এক ক্যামিও ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

এরপর বল হাতেও ২০ রানে ৩ উইকেট নেন। জাদেজা-সিমারজিত সিংদের বোলিংয়ে ৯ উইকেটে ১৩৯ রানেই থেমে যায় পাঞ্জাব। ওপেনার প্রভসিমরান সিং ২৩ বলে ৩০ আর শশাঙ্ক সিং করেন ২০ বলে ২৭ রান। বাকিদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০