বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৪, ১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রান্তিক মানুষের আবাসনের দাবিতে মানববন্ধন

রিজাউল করিম: সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রান্তিক মানুষের আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা শহরের নবারন স্কুল মোড়ে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরাকে সরকারিভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলেও এখনো অসংখ্য মানুষের বাসস্থানের মৌলিক চাহিদা পূরণ হয়নি। অনেকেই রাস্তার পাশে, খোলা মাঠে বা নদীর বেড়িবাঁধে পলিথিন টানিয়ে বসবাস করছেন। আবার যেসব জায়গায় আবাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলোও খুবই অপরিকল্পিত। একইভাবে দূষণ ও অপরিকল্পিত অবকাঠামো শহরকে বসবাসের অযোগ্য করে তুলছে। জলাবদ্ধতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সাতক্ষীরা শহর ও এর আশপাশের এলাকায়।

বক্তারা সাতক্ষীরার প্রান্তিক মানুষের আবাসন নিশ্চিতের পাশাপাশি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলার আহবান।

এসময় বক্তব্য রাখেন নাগরিক নেতা আলী নূর খান বাবুল, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জাসদ নেতা ইদ্রিস আলী, উদীচীর সিদ্দীকুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক আহসান রাজীব, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান, সহসভাপতি শাহেদ হোসেন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম রোহান, অর্থ সম্পাদক পরশ মনি প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

১০

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

১১

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

১২

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

১৩

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

১৪

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১৭

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১৮

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৯

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

২০
error: Content is protected !!