বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৯ এপ্রিল ২০২৩, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ত্রবিরতির মধ্যেই বিস্ফোরণে কাঁপল খার্তুম, সংঘাতে নিহত বেড়ে ২৭০

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফের) অস্ত্রবিরতির মধ্যেই বিস্ফোরণ আর বিমান হামলায় কাঁপল রাজধানী খার্তুম।
খার্তুমের কেন্দ্রীয় অঞ্চলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চত্বর ও এয়ারপোর্ট অঞ্চলে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে বলে বুধবার জানিয়েছে রয়টার্স। একইসঙ্গে অবিরামভাবে বোমাবর্ষণ চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সুদানে চলমান সংঘাতে অন্তত ২৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজার ৬০০ জন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই খবর দিয়েছে সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফের) অস্ত্রবিরতিতে যেতে রাজি হয়। কিন্তু তবুও সংঘাত চলছেই। এক পক্ষ আরেক পক্ষকে অস্ত্রবিরতি ভাঙার দোষ দিয়ে বিবৃতি দিচ্ছে। সেনাবাহিনীর হাই কমান্ড বলছে, রাজধানী ও অন্যান্য অঞ্চল নিরাপদ করার লক্ষ্যে তাদের অভিযান চলছে।

খার্তুমের পূর্বাঞ্চলের এক বাসিন্দা বলেন, বুধবার সকাল থেকে বেশ লড়াই চলছে। এর আগে মঙ্গলবার বিমান হামলা ও কামান হামলা চলে তার বাড়ির কাছেই।

তিনি বলেন, আমরা ঘুমাতে পারিনি। রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত শান্ত ছিল। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি বলেন, সুদানে অবস্থান করা তাদের ৬০ নাগরিককে সেলফ ডিফেন্স ফোর্সেসের সামরিক বিমান ব্যবহার করে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। গেল শনিবার সকাল থেকে সুদানের রাজধানীতে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

১০

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

১১

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১২

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

১৩

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১৪

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১৫

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১৬

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১৭

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৮

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৯

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

২০
error: Content is protected !!