বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৯ মে ২০২৪, ৫:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় গড়ইখালীতে পানিবন্দি ৩শ পরিবার, ঝুঁকিতে খুদখালী বেড়িবাঁধ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লণ্ডভণ্ড হওয়া গড়ইখালীর খুদখালী বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে আটকালেও এখনো ঝুঁকি কাটেনি।

অপরদিকে গড়ইখালী ইউনিয়নের প্রায় ৩শ পরিবার এখনো রয়েছে পানিবন্দি হয়ে ।

ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে ঘরের ভিতরের পানি নেমে যায়। তবে এখনো উঠানে রয়ে গেছে পানি। বর্তমানে ঐ এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।

পানিবন্দি এলাকায় খুলনা জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর জেরিকন, বালতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, হাইজিন কিট, ব্লিচিং পাউডার ও প্লাস্টিকের সেমি টুল বিতরণ করেছে।

গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ইউনিয়নের খুদখালী ওয়াপদার বাঁধ ভেঙ্গে বিভিন্ন স্থান প্লাবিত হয়। প্রায় ৫০/৬০টি ঘর-বাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়। গত দুই দিন ধরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙ্গনকবলিত স্থানে কাজ করে কোনরকমে পানি আটকানো হয়েছে। যে কোন সময় জোয়ারের পানিতে আবারো ওই ভেঙ্গে যেতে পারে। তাই গড়ইখালী ইউনিয়নকে বাঁচাতে সংসদ সদস্যসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

এদিকে, বুধবার দুপুরে খুলনা জেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী জামালুর রহমান, নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন ও ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু পানিবন্দি এলাকা পরিদর্শন করে তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন।

এছাড়া উপজেলার লস্কর, সোলাদানা, দেলুটি, লতা, রাড়ুলি, গদাইপুর, কপিলমুনি, হরিঢালী ও চাঁদখালী ইউনিয়নে ভেঙে যাওয়া বাঁধ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করা হয়েছে। অন্যান্য স্থানে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দল

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল

কালিগঞ্জে ‘ফলদ বৃক্ষ রোপণ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দীনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

১০

তালা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিন্টু আটক

১১

সাতক্ষীরা সদর উপজেলা নারী ও শিশু সংরক্ষণ কমিটির সভা

১২

সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা

১৩

কয়রায় ২য় স্ত্রীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

১৪

দক্ষিণ কামালনগরে পাউবোর নড়বড়ে প্রাচীরে দুর্ঘটনার ঝুঁকি!

১৫

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৬

বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত

১৭

ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজারের বিরুদ্ধে অজানা তথ্য ফাঁস

১৮

দুই যুগেও সংস্কার হয়নি পাইকগাছার খড়িয়া-বাইনতলা সড়ক, ভোগান্তি চরমে

১৯

আলিয়ার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১

২০
error: Content is protected !!