বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ জুন ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা

ডেস্ক রিপোর্ট: ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।

বুধবার বিকালে ৫টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে ক্লাবের সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু।

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনির উদ্দীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার উপদেষ্টা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, সনাক সভাপতি হেনরী সরদার, বিশিষ্ট চিকিৎসক ডা. সুশান্ত ঘোষ, অধ্যাপক পবিত্র মোহন দাস, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কহিনুর ইসলাম, শেখ সিদ্দিকুর রহমান, জোৎন্সা দত্ত, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত প্রমুখ।

সভায় বক্তারা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা উল্লেখ করে বলেন, ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্লাইমেট চেঞ্জ আমাদের কারণে নয়। কিন্তু বাংলাদেশসহ উপকূলীয় দেশগুলো এর শিকার। এজন্য সহনশীলতা গড়ে তুলতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে।

সভায় বক্তারা প্রত্যেককে ব্যক্তিগতভাবে ১০টি করে গাছ লাগানোর আহবান জানান।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!