বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ জুন ২০২৪, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিডিএফ প্রেসক্লাবে স. ম আলাউদ্দীনের ২৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা

মেহেদী হাসান শিমুল: দৈনিক পত্রদূত সম্পাদক, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহিদ স. ম আলাউদ্দীনের ২৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন) বিকালে সদর উপজেলার বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জিএম আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূতের চিফ রিপোর্টার আব্দুস সামাদ, অনলাইন ইনচার্জ সরদার আসাদুজ্জামান (মধু), ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, বিডিএফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেন (বাবু), সদ্য সাবেক সভাপতি ও ইউপি সদস্য মো. আব্দুল হাকিম, দৈনিক কাফেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি মো. আরশাদ আলী, দৈনিক সাতক্ষীরার সকাল প্রতিনিধি আব্দুল মাজেদ ও শামীম রেজা, দৈনিক সাতনদীর স্টাফ রিপোর্টার এস এম আমীরুল ইসলাম প্রমুখ।

বক্তারা স. ম আলাউদ্দীনের জীবনাদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

পরে তার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ জিএম রবিউল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্য এডিটরস এর প্রতিনিধি মো. মেহেদী হাসান শিমুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০