বাংলাদেশ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২১ আগস্ট ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাথুরুসিংহেকে রাখতে চান না নতুন সভাপতি ফারুক

ক্রীড়া ডেস্ক: চন্ডিকা হাথুরুসিংহেকে বাংলাদেশ দলের প্রধান কোচের পদে রাখার কোনো কারণ দেখেন না—বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার আগেই গত রোববার এক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন ফারুক আহমেদ।

আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হওয়ার পরও নিজের কথাতে অটল রইলেন ফারুক। হাথুরুসিংহেকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রাখতে চান না তিনি।

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ই–মেইলের মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন। একই সভায় ফারুক আহমেদকে নতুন বোর্ড সভাপতি নির্বাচিত করা হয়। দায়িত্ব বুঝে নেওয়ার পর দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে হাথুরুসিংহের ভবিষ্যৎ প্রসঙ্গে ফারুক আহমেদকে জিজ্ঞাসা করা হয়।

তিনি বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তিটা কী, সেটা আমি ঠিক জানি না। আমি আগের জায়গাতেই আছি। আমি যা বলেছি, সেটা থেকে সরে যাইনি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে। কীভাবে কী করা দরকার, তাঁর চেয়ে ভালো কাউকে পাই কি না, বা কাছাকাছি যারা ভালো করতে পারবে…এটা দেখব, তারপর কথা বলব। আমি আসলে ওই স্ট্যান্ড থেকে সরিনি।’

২০২৩ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেন হাথুরুসিংহে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রয়েছে বিসিবির সঙ্গে তাঁর চুক্তি। এর আগে জাতীয় দলের কোচ পদে পরিবর্তন আসবে কি না, এ প্রসঙ্গে ফারুক আহমেদের কথা, ‘এই মুহূর্তে বলা কঠিন। দুই-তিন দিন আমাদের কলিগদের সঙ্গে কথা বলি। একজন কোচকে যখন আনা হয়, তখন নিশ্চয়ই তিন-চারজনের শর্ট লিস্ট থাকে। অন্যরা আসতে পারবে, নাকি পারবে না—এটা দেখতে হবে।’

স্থানীয় কোচদের প্রসঙ্গও এসেছে সংবাদ সম্মেলনে। এ ব্যাপারে ফারুক আহমেদ বলেন, ‘লোকাল কোচ আমার মনে হয় খুব ভালো আছে। তবে আমিই একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ফুটবলারের রেকর্ড ভাঙতে পারলেন না মেসি-রোনালদো

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল আবার নিলামে, দাম উঠতে পারে ১২৩ কোটি টাকা!

বৃক্ষরোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে গাছের চারা বিতরণ

চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড

আফসানার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

দেবহাটায় ‘সমবায় মডেল গ্রাম’ প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

কালিগঞ্জে ড্রেন সংস্কার, এলাকাবাসীর স্বস্তি

দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আশাশুনিতে ৪ জুয়াড়ি গ্রেফতার

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

১০

মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে হামলা ইরানের, বন্ধ ঘোষণা হরমুজ প্রণালি

১১

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৭

১২

৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

১৩

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের আইকন সাকিব

১৪

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

১৫

রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়নে প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি

১৬

বিশ্বকাপ চলাকালে দিবালাকে নিয়ে বড় সুখবর

১৭

যে কারণে ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১৮

সাতক্ষীরায় ২য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ, হাসপাতা‌লে ভর্তি

১৯

নতুন হত‌্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি শোন অ‌্যা‌রেস্ট

২০
error: Content is protected !!