বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ এপ্রিল ২০২৩, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪.২৬ টন অপরিপক্ক গোবিন্দভোগ আম বিনষ্ট

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা থেকে ৪ হাজার ২৬০ কেজি (৪.২৬ টন) অপরিপক্ক গোবিন্দভোগ আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে জব্দ পূর্বক বিনষ্ট করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের বাঁকাল এলাকায় এসব আম বিনষ্ট করা হয়। এর আগে সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে পিকআপ ভর্তি এসব আম জব্দ করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি জানান, সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে কেমিক্যাল দিয়ে পাকানো আম ঢাকায় পাঠানো হচ্ছে- এমন খবরের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে আমগুলো জব্দ করেন। পরে জেলা প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা পাওয়া যায়। এসময় আমগুলো জব্দ করে সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়। মঙ্গলবার দুপুরে এসব আম আইন অনুযায়ী বিনষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানকালে আমের মালিককে পাওয়া যায়নি, তাই তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সাতক্ষীরার আম পঞ্জিকা অনুযায়ী গোবিন্দভোগ আম ১২ মে থেকে বাজারজাতকরণের উদ্দেশ্যে গাছ থেকে পাড়া যাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!