বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ এপ্রিল ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | পাকিস্তানের করাচিতে জাকাত নিতে গিয়ে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (৩১ মার্চ) প্রদেশটির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেডিং এস্টেট (এসআইটিই) এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণকালে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কেমারী পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় প্রাথমিকভাবে ১১ জন নিহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতদের বেশিরভাগই ৪০ থেকে ৫০ বছরের নারী, তিনি যোগ করেন।

পরে, আরও এক নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশের দক্ষিণ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ইরফান আলি বালোচ।

পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ দেশটির সংবাদমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

কেমারির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারি জানান, ওই এলাকায় অবস্থিত এফকে ডাইং কোম্পানি তাদের কর্মচারীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের জন্য আমন্ত্রণ জানায়। এতে সাড়া দিয়ে প্রায় ৪ শতাধিক নারী সেখানে জড়ো হন। কিন্তু এত বড় ভিড় দেখে কোম্পানির কর্মীরা ভয়ে দরজা বন্ধ করে দেয়। আর এর পরেই হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, কোম্পানিটির প্রাঙ্গণে আগত নারীদের সারিবদ্ধ করার জন্য কোনো ব্যবস্থা ছিল না। আর এ বিষয়ে স্থানীয় পুলিশকেও অবহিত করা হয়নি।

এ ঘটনায় এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে সিন্ধুর মুখ্যমন্ত্রী সাঈদ গনি জানান, কোনো কিছু বিতরণ কিংবা সমাজকল্যাণমূলক কাজ করার ক্ষেত্রে প্রশাসনকে জানানো উচিত।

পরে তিনি নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য এক লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেন। সূত্র: দ্য ডন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!