বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ জুন ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় কৈশোর মেলা ও গুণীজন সম্মাননা

এস এম নাহিদ হাসান: তালায় উন্নয়ন প্রচেষ্টা ও পিকেএসএফের অর্থায়নে পরিচালিত কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা দিবস, কৈশোর মেলা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (৩০ জুন) সকালে তালা শিল্পকলা একাডেমিতে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় শহিদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, ক্রীড়ায় বিশেষ অবদানের জন্য ক্রীড়া সংগঠক মীর হারুন-রশীদ (পুকার), কৈশোর কর্মসূচি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে অবদান রাখার জন্য দৈনিক ইত্তেফার’র উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমান ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ বেতার খুলনার শিল্পী দেবশ্রী পালকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজয় বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সিনগ্ধা খাঁ বাবলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান প্রমুখ।

পরে অতিথিরা চিত্র অংকন, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্লাবের সদস্যদের মাঝে পুরস্কার এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

পুরস্কার বিতরণের পরে অতিথিরা কৈশোর মেলার স্টল পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

The Climate Watch to deploy eight journalists at COP31

১

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

২

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৩

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৪

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৫

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৬

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৭

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৮

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৯

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১০

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১১

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১২

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৪

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৫

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৬

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৭

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৮

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৯

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

২০