বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ জুলাই ২০২৪, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুস্তাফিজের দারুণ বোলিংয়েও হারল ডাম্বুলা

স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে খরুচে বোলিংয়ে ডাম্বুলা সিক্সার্সের পরাজয়ে অবদান রেখেছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আজ (বুধবার) তারচেয়ে উন্নতি করেছেন, তবে তার দুই উইকেট শিকারের দিনেও পরাজিত ডাম্বুলা। জাফনা কিংসের বিপক্ষে ১৯২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও মুস্তাফিজ-তাওহীদ ‍হৃদয়রা জিততে পারেনি। আভিষ্কা ফার্নান্দো ঝোড়ো ব্যাটিংয়ে জাফনা ৪ উইকেটে জিতেছে।

এলপিএলে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল ডাম্বুলা। পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাটিং করে হৃদয়দের দলটি মাত্র ২ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে। যদিও এই টাইগার ব্যাটার ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে কুশল পেরেরার সেঞ্চুরিতে তারা বড় লক্ষ্যই গড়েছিল, কিন্তু রানের পিচে যে সেটিও যথেষ্ট নয় তাই বুঝিয়ে দিলো হৃদয়ের সাবেক দল জাফনা। গত আসরে দলটির হয়ে প্রথমবার এলপিএলে খেলতে নেমে দারুণ পারফর্ম করেছিলেন হৃদয়।

ডাম্বুলার লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোভাবেই করেছিল জাফনা। নুয়ান থুসারা ও নিমেশ ভিমুখতির বলে বেশ সাবলীলই ছিলেন জাফনার ওপেনাররা। তবে সেই ছন্দে লাগাম টেনে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ফুল লেংথে বেশ বাইরে ফেলা বলটি উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট কুশল মেন্ডিস। এরপর আরও ৬ রানের ব্যবধানে বিধ্বংসী ওপেনার পাথুম নিশাঙ্কা ও দক্ষিণ আফ্রিকান রাইলি রুশোও আউট হয়ে যান। ফলে বেশ চাপেই পড়ে যায় জাফনা।

এরপর যা হয়েছে তা হয়তো ভুলে যেতে চাইবে ডাম্বুলা। মোহাম্মদ নবির নেতৃত্বাধীন দলটি ব্রেকথ্রু আনার মতো যথেষ্ট ভালো বোলিং করতে পারেননি কিংবা তাদের দারুণভাবে সামলেছেন জাফনা ব্যাটাররা। পঞ্চম উইকেট জুটিতে ১২৪ রান এনে দেন আভিষ্কা ফার্নান্দো ও চারিথ আসালাঙ্কা। মুস্তাফিজের বলে আসালাঙ্কা বিদায় নিলেও, ততক্ষণে জয়ের ভিত পেয়ে যায় জাফনা। বিদায়ের আগে এই জাফনা অধিনায়ক ৩৬ বলে ৫০ রান করেন। এ ছাড়া অল্প সময় পরই আউট হওয়া আভিষ্কা ৩৪ বলে ৭টি চার ও ৬টি ছক্কায় করেন ৮০ রান। শেষে ফ্যাবিয়ান অ্যালেন একটি করে চার-ছক্কায় জাফনার ৪ উইকেটে জয় নিশ্চিত করেন।

ডাম্বুলার হয়ে ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। এ ছাড়া নুয়ান থুসারা ৩৪ রানে ২ উইকেট ও নবি ২০ রানে ১ উইকেট শিকার করেন। এ নিয়ে আসরের টানা দ্বিতীয় হার দেখল ডাম্বুলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০