বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩০ মে ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খোঁজ খবর নিতে কুমিরা ইউনিয়নের আ.লীগ নেতা-কর্মীদের বাড়িতে এমপি সেঁজুতি

{"capture_mode":"AutoModule","faces":[]}

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত ও বর্তমান নেতা-কর্মীদের খোঁজ খবর নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

বৃহস্পতিবার (৩০ মে) বিকালে তিনি কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত ও বর্তমান নেতা-কর্মীদের বাড়িতে যান এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

এমপি সেঁজুতি এসময় কুমিরা ইউনিয়ন পরিষদের সদস্য, আওয়ামী লীগ নেতা মো. মফিজুল ইসলাম সরদারের বাড়িতে যান এবং তার ছেলে সিয়াম হোসেনের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেন। পরে তিনি একে একে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কুমিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত নিত্যানন্দ মুখার্জী নিতাই, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত শহিদুল ইসলাম মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত শেখ নিজামউদ্দিন, কুমিরার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শিক্ষক প্রয়াত সন্তোষ কুমার বিটের বাড়িতে যান। তাদের স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং খোঁজ খবর নেন।

এসময় এমপি সেঁজুতি কুমিরার মির্জাপুর বাজারে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য দেন। পরে তিনি পাটকেলঘাটা বাজারে অবস্থিত আওয়ামী লীগের অফিস পরিদর্শন করেন এবং নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এমপি সেঁজুতি আওয়ামী লীগ নেতা-কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কাছে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে অংশ নেওয়ার আহবান জানান।

এসময় তার সাথে ছিলেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মোড়ল, ইউপি সদস্য মো. মফিজুল ইসলাম, মহাদেব হোড়, জেলা যুবলীগের নেতা কাজী হিল্লোল, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!