বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ জুলাই ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঁচ নায়িকাকে নিয়ে ‘আপনজন’র ঘোষণা শাকিব খানের

বিনোদন ডেস্ক | সিনেমার যেমন মনোযোগী, তেমনি কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠানেও সুনাম করছে শাকিব খান। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক এবার দেশের প্রান্তিক ব্যবসায়ীদের জন্য মহতী এক উদ্যোগ নিয়েছে। এর ফলে ব্যবসায়ীরা অদূর ভবিষ্যতে নানামাত্রিক সুবিধা পাবেন।

শনিবার (১৩ জুলাই) দুপুরে গুলশানের একটি ফাইভ স্টার হোটেলে এ উপলক্ষে ‘রিমার্ক আপনজন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে করেন। সেখানে এই আয়োজনের লোগো উন্মোচন করেন অভিনেতা। এতে শাকিব খান ছাড়াও ছিলেন চিত্রনায়িকা পরীমণি, বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, পূজা চেরী ও কেয়া পায়েল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিমার্কের এক্সকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক ইমন।

শাকিব খান জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্দেশে রিমার্ক নিয়ে এসেছে ‘আপনজন’। এটি এমন এক ব্যবসায়িক উদ্যোগ যার সদস্য হলেই লাভবান হবেন ব্যবসায়ীরা। যেমন ‘আপনজন’র সদস্যরা রিমার্ক থেকে যত টাকা মূল্যের পণ্য কিনবেন ঠিক তত পরিমাণ অর্থই আর্থিক সহায়তা হিসেবে পাবেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘আপনজন’র সাথে যেসব ব্যবসায়ী যুক্ত হবেন তারা সবাই পরিবারের বিপদের সময় আর্থিক সহায়তা পাবেন।

সংবাদ সম্মেলনে শাকিব আরও বলেন, একটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে উন্নয়নের দিকে পৌঁছানো যায় না। কারণ প্রান্তিক পর্যায়ে কোনো পণ্য পৌঁছে দেন তারাই। তাই তাদের মৃত্যু মানে শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নয়, বিশাল একটি ইন্ডাস্ট্রির স্বপ্ন পূরণের মাঝপথে মৃত্যুও।

তিনি আরও বলেন, তাই ‘আপনজন’ একটি ভালোবাসার উদ্যোগ। এ ‘আপনজন’র মাধ্যমেই ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক। এভাবেই একজন আরেকজনের ভরসার হাত হয়ে একসঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে যাব আশা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পাঁচ নায়িকা পরীমণি, মিম, দীঘি, পূজা চেরী, কেয়া পায়েল প্রত্যেকে রিমার্ক-এর বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত থাকতে পেরে গর্বিত হওয়ার কথা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

১

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

২

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

৩

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

৪

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৫

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৬

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৮

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৯

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

১০

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

১১

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১২

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১৩

পদত্যাগ করলেন ইশরাক

১৪

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৫

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৬

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৭

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৮

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৯

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

২০