বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জুলাই ২০২৪, ৪:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওপর হামলার পরিবেশ তৈরি করেছে মার্কিন প্রশাসন: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় মার্কিন প্রশাসন জড়িত, এমনটি বিশ্বাস করে না রাশিয়া। তবে হামলায় উসকানি দেওয়ার পরিবেশ মার্কিন প্রশাসন তৈরি করে দিয়েছে, এমন অভিযোগ তুলেছে দেশটি।
খবর রয়টার্সের।

পেনসিলভানিয়ায় এক সমাবেশ চলাকালে ট্রাম্পের কানে গুলি লাগে। এ হামলাকে ট্রাম্পের হত্যাচেষ্টা বলে বিবেচনা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। হামলাকারী গুলিতে নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তারা এখনো হত্যাচেষ্টার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেননি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি না, ট্রাম্পকে নির্মূল ও হত্যার প্রচেষ্টা বর্তমান কর্তৃপক্ষ দ্বারা সংগঠিত হয়েছিল। তবে ট্রাম্পের চারদিকের পারিপার্শ্বিক অবস্থা… হামলায় উসকানি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেসকভ বলেন, রাজনৈতিক সংগ্রামের গতিপথে যেকোনো ধরনের হামলার নিন্দা জানায় রাশিয়া।

পেসকভ বলেন, রাজনৈতিক অঙ্গন থেকে প্রার্থী ট্রাম্পকে অপসারণে অসংখ্যবার চেষ্টা হয়েছে। আইন, আদালত, প্রসিকিউটর, প্রার্থীকে রাজনৈতিকভাবে অসম্মান এবং আপসের চেষ্টা হয়েছে। পর্যবেক্ষকদের কাছে এটি স্পষ্ট যে, তার জীবন হুমকিতে ছিল।

তিনি আরও বলেন, এ ঘটনার আলোকে ট্রাম্পকে ফোনকল করার কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেই।

পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলের ওপর নির্ভর করে রাশিয়ার কোনো কিছু পরিবর্তনের সম্ভাবনা নেই। ট্রাম্পের প্রেসিডেন্সি যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১০

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১১

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১২

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১৩

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৪

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৫

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৭

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৮

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৯

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

২০
error: Content is protected !!