বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ ডিসেম্বর ২০২৩, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদের দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজ মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পেঁয়াজ মজুদ না করতে সতর্ক করা হয়েছে।

সোমবার দুুপুরে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিনের নেতৃত্বে ভোমরা স্থলবন্দরের কয়েকটি পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, সংকট না থাকলেও বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮০ থেকে ১শ’ টাকা বাড়ানো হয়েছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুদ করছেন- এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর সেখানে যৌথ অভিযান চালায়। এসময় মজুদের সত্যতা পেয়ে আখি ট্রেডার্সের মালিক আমির হোসেনকে ২০ হাজার টাকা, এস আর এন্টারপ্রাইজের ম্যানেজার মারুফ হোসেনকে ৫০ হাজার টাকা, আজাদ ইন্টারন্যাশনালের ম্যানেজার তাফসিরুল আলমকে ৩০ হাজার টাকা ও রাফসান ট্রেডার্সের ম্যানেজার দীপক কুমার সরকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, দাম আর না বাড়লেও বাজারে মিলছে না পেঁয়াজ। অধিকাংশ খুচরা ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন। বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হতে পারে, এমন আশঙ্কায় তারা পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন।

অপরদিকে, ভোমরা স্থলবন্দরে গত তিনদিনে এক ট্রাক পেঁয়াজও ঢোকেনি বলে জানিয়েছেন শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইনামুল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১০

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১১

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১২

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৩

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৪

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১৫

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১৬

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৭

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৮

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১৯

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

২০
error: Content is protected !!