বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৯ জুলাই ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাপনের মন ভালো নেই

স্পোর্টস ডেস্ক: আগের দিন আফগানিস্তানের বিপক্ষে পুরুষ দলের সিরিজ হারের বেদনা। এরপর রোববার বাংলাদেশ নারী দল ভারতের কাছে হেরেছে বড় ব্যবধানে।
এই ম্যাচ দেখতে মিরপুরে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম ইকবালের অবসর নিয়ে তাকে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে।

এরপর টানা দুদিন হেরেছে দুই দল। এ নিয়ে কেমন অনুভূতি? মিরপুর ছাড়ার সময় তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘মন তো খারাপ হবেই। এটা সবারই হয়। সারা দেশের মানুষেরই মন খারাপ। মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ না। ’ এ সময় ছেলেদের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ওটা ঠিক হবে। অবশ্যই ঠিক হবে। ’

কয়েকদিন আগেই নারীদের ম্যাচ ফি ও বেতন বাড়িয়েছে বিসিবি। তবুও নিগার সুলতানা জ্যোতিদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা না দিতে পারার কথা স্বীকার করেন পাপন। ভারত অনেক শক্তিশালী দল হওয়ায় মেয়েদের নিয়ে হতাশ নন বলে জানান বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘আজকে প্রথম তো (মিরপুরে মেয়েদের ম্যাচ)। ওদের সঙ্গে যখন আমাদের দেখা হয়েছিল, ওরা বলেছিল মিরপুরে আমাদের হোম অব ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি। ওদের একটা খুব শখ ছিল। আমি বলেছি ঠিক আছে, পরেরবারই হবে। ভারত নারী দল অনেক শক্তিশালী। সেরা তিন দলের একটি আমার ধারণা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অনেক শক্তিশালী। তারপরও ভালো খেলেছে, ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা তো ওই পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিতে পারি না। ওরা যেরকম পায়। ওদের সম্ভাবনা খুবই ভালো। ’

ভারতের বিপক্ষে সিরিজে স্পন্সর নেই। দর্শকদের ফ্রিতে প্রবেশের সুযোগ থাকলেও মাঠে ততটা দেখা যায়নি। এ নিয়ে পাপন বলেন, ‘মেয়েদের ক্রিকেটে অনেক দেশেই হয়। কিন্তু আমাদের দেশে এটা নাই। দর্শক টানার মতো পরিস্থিতিতে নাই। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০