বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৯ এপ্রিল ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় রাসায়নিক মেশানো ৫টন আম বিনষ্ট

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রাসায়নিক দিয়ে পাকানো ২০১ ক্যারেট (৫ টন) অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

বুধবার দুপুরে দেবহাটা শহীদ মিনার সংলগ্ন ফুটবল মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর উপস্থিতিতে প্রকাশ্যে এসব আম গাড়ির চাকায় পিষে বিনষ্ট করা হয়।

এরআগে ভোররাতে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের গাজীরহাট এলাকায় ব্যারিকেড দিয়ে রাসায়নিক দিয়ে পাকানো অপরিপক্ক আম বোঝাই দুটি পিকআপ আটক করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বরত গ্রামপুলিশরা। পরে সেগুলো উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়।

আম বহনকারী পিকআপের চালকরা জানান, কালিগঞ্জ থেকে কয়েকজন অসাধু ব্যবসায়ী এসব রাসায়নিক মেশানো অপরিপক্ক আম পিকআপে করে জামালপুরে পাঠাচ্ছিলেন।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, নির্ধারিত সময়ের আগেই অসাধু ব্যবসায়ীরা গাছ থেকে আম ভেঙে তা পাকানোর জন্য রাসায়নিক মিশিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে। এতে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট হচ্ছে। গত কয়েকদিনে অন্তত ২০ টন রাসায়নিক মেশানো অপরিপক্ক আম জব্দ ও বিনষ্ট করা হয়েছে। প্রশাসনের নজর এড়াতে ব্যবসায়ীরা নানা কৌশল অবলম্বন করছে। সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১০

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১১

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১২

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৩

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৪

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৫

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৬

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৭

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৮

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

১৯

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705